সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান


আপনি কি সুযোগের অভাবে চরিত্রবান..????
*********************************************************************************************


আমার একটা বন্ধু স্কুলে আসতো তার মায়ের সাথে | স্কুলের সময় স্কুল থেকে কোনো ভাবেই বাইরে যাওয়া যায়তো না। এবং স্কুল ছুটির আগেই ওর মা স্কুলের গেটে এসে বসে থাকতো। তাই ক্লাস শেষ হয়লে তাকে বাসায় ফিরতে হতো। সে অনেক ভদ্র এবং শান্ত ছিল। তার পর সে স্কুল থেকে যখন কলেজে ভর্তি হয় তখন তার মা ভাবলো তার ছেলে তো অনেক শান্ত এবং সৎ। তাই আর তাকে নিয়ে চিন্তার কিছু নেই। সে কোনো খারাপ কাজ করবে না। তাই তার মা তাকে কলেজে একা পাঠালো। তার পারিবারিক অবস্থা ভাল হওয়ায় তাকে যথেষ্ট পরিমান হাত খরচ দেওয়া হতো কিন্তু তার ছেলে অল্প কিছু দিনের মধ্যেই ইয়াবা আসক্ত হয়ে গেল।

তার মানে ছেলেটা আগে ভাল ছিল এখন খারাপ হয়ে গেছে, না তা অবশ্যই না।
আমার অনেক বন্ধু ছিল যারা স্কুল জীবন থেকেই ঐই অবস্থায় ছিল। তার মানে তারা সেই সময়ই তাদের সুযোগটা পেয়েছে।
আবার অনেক বন্ধু আছে যারা স্কুল কলেজ ভার্সিটি পার করে দিছে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে এবং তারা এখনো আগের মতোই আছে। এরা সুযোগ পেয়েও চরিত্রবান আছে।
*************
আর একটা গল্প বলি,
************
এখানে কাউকেই উল্লেখ করছি না তবে ঘটনা গুলোর সাথে আমরা নিয়মিত পরিচিত হয়।
**********
আমি একটা চায়ের দোকানে প্রতিদিন চা খায়তাম। সেখানে চা অনেক ভাল বানায় এবং দাম মাত্র ১০ টাকা।
তো একদিন অন্য এলাকা থেকে কিছু লোক এসেছে। দেখে মনে হলো ভদ্র এবং শিক্ষিত। তো তারা ১০ কাপ চা নিলো। এবং দোকানদার কে বিল দেওয়ার জন্য দাম জানতে চায়লো তো দোকানদার বললেন এক কাপ ২৫ টাকা মোট ২৫০ টাকা। তারা বিল পরিশোধ করে চলে গেলেন। তখন আমি জানতে চায়লাম আপনি মিথ্যা বললেন কেন?? আপনার টাকা লাগবে বললেই তো আমি দিয় তাহলে আপনার মিথ্যা বলার কি কোনো প্রয়োজন ছিল। তখন ঐই চায়ের দোকানদার মামা আমাকে বললো ওরা সবাই সরকারি চাকরি করে অনেক টাকা ঘুষ নেয় ওদের কাছ থেকে মিথ্যা বলে টাকা নিলে কিছু হয় না। আমি মামাকে বললাম আপনি নিশ্চিত যে ওরা সরকারি চাকরি করে এবং অনেক টাকা ঘুষ নেয় তখন মামা উত্তর দিল, না।
তখন আমি মামাকে একটা কথায় বুঝালাম যদি ওরা লাখ বা কোটি টাকা ঘুষ নিয়ে অন্যায় করতোও তবুও আপনি ওদের সমান অপরাধী। মামার সাথে খুব ফ্রী হওয়ার কারনে তাকে কথা গুলো বলতে পারি। মামা বললো কেন? আমি মামাকে বললাম মামা ওদের কোটি বা লাখ টাকা ঘুষ নেওয়ার সুযোগ থাকায় ওরা কোটি বা লাখ টাকা নেয়। যেহেতু বাংলাদেশের অনেক জায়গায় চা ২৫ টাকা কাপ আছে তাই তারা কথা না বলে দিয়ে চলে গেল। আর আপনার সর্বোচ্চ সুযোগ ছিল ১৫০ টাকা বা তার কিছু বেশি টাকা অতিরিক্ত নেওয়ার। ওরা ওদের সুযোগ পুরো ব্যবহার করে কোটি টাকা পায় আর আপনি পান ১৫০ -২০০ টাকা কিন্তু আপনাদের অপরাধের ধরন তো একই। তার পর থেকে ঐই মামা আর কোনো দিন কারো থেকে টাকা বেশি নেয়নি।
আমি কি বলতে চায়ছি যদি আপনারা উপরের গল্পটা পরেন তাহলে অবশ্যই বুঝবেন।
এই দিক বিবেচনা করলে আমরা কেউই চরিত্রবান না।।
তাই আাসুন চেষ্টা করি সুযোগ থাকতেও চরিত্রবান হওয়ার। কারো অন্যায় দেখে যদি আপনিও তার মতো অন্যায় শুরু করলেন তাহলে তার আর আপনার পার্থক্যটা কোথায়????
"একটু ভাবুন, আপনার ভাবনায় পারে পুরো সমাজটাকে পরিবর্তন করে দিতে"।।।








মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন